সার্চটুডে

নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজাসহ উদ্ধার

নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ৫ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হয়েছে। অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকসংক্রান্ত ঘটনায় চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থার আওতায় আনা ব্যক্তিদের বিষয়ে প্রেস নোটের মাধ্যমে এসব তথ্য জানান।

পুলিশ জানায়, নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকের ভয়াবহতা রোধ, মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানা এলাকায় মোট ২৬টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসব অভিযানে নিয়মিত মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদকসংক্রান্ত ঘটনায় চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাদকসেবন এবং মাদকসেবনের সন্দেহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

থানাভিত্তিক পুলিশের অভিযান-

সুধারাম মডেল থানা:

মোবাইল কোর্টের মাধ্যমে দুইজনকে ২০০ টাকা অর্থদণ্ড ও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

সেনবাগ থানা:

মাদকসেবনের সন্দেহে ছয়জনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজনকে পাঁচ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

চরজব্বর থানা:

মাদকসেবনের সন্দেহে দুইজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

কবিরহাট থানা:

৫ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টে উপস্থাপন করা হলে আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

সবমিলিয়ে নিয়মিত মামলায় গ্রেপ্তার এবং মাদকসেবন বা মাদকসেবনের সন্দেহে আইনানুগ ব্যবস্থার আওতায়সহ মোট ১৩ জনকে গ্রেপ্তার/আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজাসহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x