সার্চটুডে

কাহারোলে ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

কাহারোলে পুলিশের অভিযান: ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪ চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও সরবরাহের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে কাহারোল থানা পুলিশ।

দিনাজপুরের কাহারোলে পুলিশের বিশেষ অভিযানে চারটি চোরাই মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) কাহারোল থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—কাহারোল উপজেলার ফেরুসাডাঙ্গা গ্রামের হবিবুর রহমানের ছেলে মো. দুখু মিয়া (৩২), একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. এজান, মৃত তেজাম আলীর ছেলে মো. জসিম (২৮) এবং সাহাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. মাহাবুর (১৮)।

পুলিশ জানায়, উদ্ধার করা মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে—Bajaj Discover 125cc, Bajaj Discover 110cc, Hero Splendor Plus 100cc এবং Hero HF Deluxe 100cc।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত। তারা বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখত এবং পরে সেগুলো বিক্রি ও সরবরাহ করত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং কাহারোল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় কাহারোল থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কাহারোলে ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x