বন রক্ষায় প্রশংসনীয় অভিযান।তবে নিশ্চিত করতে হবে আইনের প্রয়োগ।
অবৈধভাবে শালকাঠ পরিবহনের বিরুদ্ধে মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের অভিযান নিঃসন্দেহে প্রশংসনীয়।
২২ আগস্ট(শনিবার)দিন গত রাত্রি সাড়ে ১১টায় অভিযান চালিয়ে একটি শালকাঠ বোঝাই পিকআপ আটক করেছে রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বন বিভাগের একটি টিম।
তবে শুধু কাঠ উদ্ধার ও গাড়ি আটক করলেই দায়িত্ব শেষ নয়।এই অবৈধ কাঠ পরিবহনের সঙ্গে যারা জড়িত,তদন্ত সাপেক্ষে তাদেরও আইনের আওতায় এনে যথাযথ বন মামলা ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলে সচেতন মহল মনে করেন।
অনেক সময় অভিযোগ ওঠে কাঠ উদ্ধার হলেও পরবর্তীতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর মামলা বা আইনগত ব্যবস্থা হয় না। এমনটা হলে বনজ সম্পদ রক্ষার অভিযান তার মূল উদ্দেশ্য হারায়।
তাই সাধারণ মানুষের প্রত্যাশা,উদ্ধার হওয়া শালকাঠের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।কোনো ধরনের প্রভাব,অনিয়ম বা আপস যেন আইন প্রয়োগের পথে বাধা না হয়।বন রক্ষায় অভিযান হোক দৃশ্যমান,আর আইন প্রয়োগ হোক নিরপেক্ষ ও নিশ্চিত।বন বাঁচলে,পরিবেশ বাঁচবে;পরিবেশ বাঁচলে আমরা বাঁচব।
মতামত