সার্চটুডে

গোবিন্দগঞ্জে দরবস্ত সমাজ কল্যাণ ক্লাব গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০ বছরের পুরাতন স্বেচ্ছাসেবী সংগঠন 'দরবস্ত সমাজ কল্যাণ ক্লাব' গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্লাব কর্তৃপক্ষ অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রবিবার (২৩ আগষ্ট) সকাল ৭টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর মধ্যপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব পাকিস্তান আমলে স্থানীয় মুসলিম লীগের নেতৃবৃন্দের উদ্যোগে দরবস্ত সমাজ কল্যাণ ক্লাব স্থাপিত হয়। পরে দেশ স্বাধীন হলে ক্লাবটি পুনর্গঠন করে ১৯৮৩ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নিবন্ধন প্রাপ্ত হয়। যার নিবন্ধন নং ৩৮৭/৮৩। অর্ধ-যুগ আগে বিভিন্ন অনুদান ও সদস্যদের উদ্যোগে ক্লাব ঘরটি পাকাকরণ করা হয়। এটি ছিল এই এলাকায় একটি বৃহৎ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

ক্লাবটির সভাপতি আলামিন সরকার জানান, কে বা কারা আজ সকালে ক্লাব ঘরটি গুড়িয়ে দিয়েছে তা আমরা জানি না। এর আগে কতিপয় ব্যক্তি ক্লাবের জায়গা নিজের বলে দাবি করলেও, সেই দাবির পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি৷ তারা ক্লাবের জায়গা দখল কিংবা ক্লাব ঘর ভাঙ্গার জন্য আদালত থেকে কোনো নির্দেশনা পেয়েছে কিনা সে বিষয়ে আমরা অবগত নই। যেহেতু এটি সরকারের নিবন্ধনকৃত সামাজিক সংগঠন। তাই প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

ক্লাবের সাবেক সদস্য শাহারুল ইসলাম খোকা জানান, এই ক্লাবটি সরকারি নিবন্ধিত। ক্লাবের জায়গা দলিল করে নেওয়া হয়েছে। আমাদের নামে রেকর্ড রয়েছে। অনেকদিন আগের ঘটনা হওয়ায় কাগজপত্র খুঁজে পেতে বিলম্ব হচ্ছে। ক্লাবের সকল সদস্যদের ডাকা হয়েছে। তারা আসলে পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করা হবে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে দরবস্ত সমাজ কল্যাণ ক্লাব গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x