সার্চটুডে

বিরামপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

বিরামপুরের শ্রীপুর ব্রিজের কাছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি।

বিএনপির দুই নেতার বিরুদ্ধে জড়িত থাকার দাবি

দিনাজপুরের বিরামপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন ও সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীর বিরুদ্ধে বালু উত্তোলনে নির্দেশ দেওয়ার অভিযোগ করেছেন ঘটনাস্থলে থাকা বালুমহালের দায়িত্বশীল এক ব্যক্তি। তবে অভিযোগ অস্বীকার না করে কাজের প্রয়োজনে ওই স্থান থেকে বালু উত্তোলনের কথা জানিয়েছেন বিএনপির সভাপতি।

গত ২৪ আগস্ট সকালে ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের শেষ সীমান্তে শ্রীপুর ব্রিজের প্রায় ১০০ মিটার দূরে সরেজমিনে গিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে ওই স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে কাছাকাছি থাকা একটি ছোট সেতু ঝুঁকির মুখে পড়েছে।

ঘটনাস্থলে থাকা বালুমহালের দায়িত্বশীল ব্যক্তি বলেন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন ও সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীর নির্দেশে বালু উত্তোলন করা হচ্ছে।

বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, দীর্ঘ কয়েক দিন ধরে বালু উত্তোলন চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি কেন।

এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। ওই স্থান থেকে আর বালু উত্তোলন করতে দেওয়া হবে না।

অভিযোগের বিষয়ে বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন বলেন, নদীর তিনটি পয়েন্ট ভেঙে যাওয়ায় সেগুলো মেরামতের জন্য ব্লক তৈরির কার্যাদেশ দেওয়া হয়েছে। ব্লক তৈরির প্রয়োজনেই ওই স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। তাঁর ভাষ্য, ‘এখানকার কাজের জন্য বালু কি সৌদি বা দুবাই থেকে আনব? সবাই তো এভাবেই করছে। আমরাও করছি।’

এদিকে উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতার নাম বালু উত্তোলনের সঙ্গে জড়ানোর ঘটনায় দলের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, বিষয়টি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।

তবে বালু উত্তোলনের বৈধতা, কার্যাদেশের শর্ত এবং সংশ্লিষ্ট স্থানে ড্রেজার ব্যবহারের অনুমোদন রয়েছে কি না—এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য জানা যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিরামপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x