সার্চটুডে

সেনবাগে ১৫৩ পিস ইয়াবা ও স্মার্টফোন জব্দ, দুজনকে ১০ দিনের কারাদণ্ড

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত ইয়াবা কারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, সেনবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বোর্ড অফিস-আনজু ব্রিক ফিল্ড সড়কের আব্দুল আউয়াল ফার্নিচার দোকানের সামনে এবং পৌরসভার আতব আলী হাজী বাড়িতে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা ক্রয়-বিক্রয় ও সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তালিকাভুক্ত ইয়াবা কারবারি মোঃ জাহিদুল ইসলাম প্রকাশ সোহাগ (৪০)। তিনি সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর (ডাইরী বাড়ি) এলাকার নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সেনবাগ থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

অপর দুই গ্রেপ্তার ব্যক্তি হলেন-সেনবাগ পৌরসভার ৬ নং ওয়ার্ডের আতব আলী হাজী বাড়ির মোঃ গোলাম কবির রুবেল (৩৮) এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাদরা এলাকার মুন্না মাস্টারের বাড়ির মোঃ সুমন (৩২)।

অভিযানে মোট ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ১৫ গ্রাম। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত SYMPHONY ATOM 5 মডেলের একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এদিকে, মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম ঘটনাস্থলেই গোলাম কবির রুবেল ও মোঃ সুমনকে পৃথকভাবে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সেনবাগে ১৫৩ পিস ইয়াবা ও স্মার্টফোন জব্দ, দুজনকে ১০ দিনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x