সার্চটুডে

যশোরের

মণিরামপুরে ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎

ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,  রাজনৈতিক, সেচ্ছাসেবী সংগঠন ও মসজিদে মসজিদে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্যপূর্ণ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

‎বুধবার (২৬শে আগষ্ট) সকালে মনিরামপুর মহিলা কলেজ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি অত্র কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।

‎দিন টির তাৎপর্য তুলে ধরে আলোচনা ও দোয়া অনুষ্ঠান করেছে মণিরামপুর সরকারি ডিগ্রী কলেজ, মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়, মণিরামপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, মণিরামপুর আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, নেহালপুর স্কুল এন্ড কলেজ ও কয়েকটি মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির অংগ সংগঠনের পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয় বলে জানা গেছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শের তাৎপর্য পূর্ণ  আলোচনা এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি ও সকলের মঙ্গল কামনায় দিন ব্যাপি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ দোয়া এবং বুধবার রাতেও মসজিদে মসজিদে  অনুষ্ঠিত হয় দোয়া অনুষ্ঠান।

বিষয় : ধর্ম ঈদে মিলাদুন্নবী ভাব গাম্ভীর্য

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মণিরামপুরে ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,  রাজনৈতিক, সেচ্ছাসেবী সংগঠন ও মসজিদে মসজিদে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্যপূর্ণ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

‎বুধবার (২৬শে আগষ্ট) সকালে মনিরামপুর মহিলা কলেজ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি অত্র কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।

‎দিন টির তাৎপর্য তুলে ধরে আলোচনা ও দোয়া অনুষ্ঠান করেছে মণিরামপুর সরকারি ডিগ্রী কলেজ, মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়, মণিরামপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, মণিরামপুর আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, নেহালপুর স্কুল এন্ড কলেজ ও কয়েকটি মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির অংগ সংগঠনের পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয় বলে জানা গেছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শের তাৎপর্য পূর্ণ  আলোচনা এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি ও সকলের মঙ্গল কামনায় দিন ব্যাপি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ দোয়া এবং বুধবার রাতেও মসজিদে মসজিদে  অনুষ্ঠিত হয় দোয়া অনুষ্ঠান।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x