সার্চটুডে

তাড়াইলে গর্ভবতীর পেটে লাথি,পাঁচ মাসের গর্ভের সন্তান মৃত্যুর অভিযোগ

জ্যোতি বেগম ও তাঁর দায়ের করা অভিযোগের কপি

কিশোরগঞ্জের তাড়াইলে বাড়িতে ঢুকে এক গর্ভবতী নারীর পেটে লাথি মারার অভিযোগ উঠেছে কবির মিয়া (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। ওই নারীর অভিযোগ, কবির মিয়ার লাথির আঘাতে তার পাঁচ মাসের গর্ভের সন্তান মারা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত ১২ আগস্ট দুপুর ২টার দিকে উপজেলার সেকান্দরনগর বাগপাড়া এলাকার সারজুল মিয়ার ছেলে কবির মিয়া ও তার সহযোগীরা পংপাচিহা গ্রামের বাবুল শেখের স্ত্রী জ্যোতি বেগমের বাবার বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাদের সঙ্গে জ্যোতি বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কবির মিয়া ক্ষিপ্ত হয়ে জ্যোতি বেগমের পেটে সজোরে লাথি মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী জ্যোতি বেগম (৩০) অভিযোগে জানান, ঘটনার সময় তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কবির মিয়ার লাথির আঘাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে দ্রুত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।

অভিযোগ অনুযায়ী,কিশোরগঞ্জের ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক জ্যোতি বেগমের পাঁচ মাসের গর্ভের সন্তানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২৪ আগস্ট জ্যোতি বেগম বাদী হয়ে তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে কবির মিয়া (২২),তার বাবা সারজুল মিয়া (৪৫), চুন্নু মিয়া, পায়েল (২০), আবু হানিফ (৩৪) ও মোছা. জৈয়তন আক্তারকে (৪০) অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয়দের দাবি,কবির মিয়া এলাকায় মাদকসেবী ও মাদক কারবারি হিসেবে পরিচিত। তবে তার বিরুদ্ধে মাদকসেবন ও মাদক কারবারের অভিযোগের কোনো স্বাধীন বা আনুষ্ঠানিক সত্যতা এ প্রতিবেদনের সময় নিশ্চিত হওয়া যায়নি। এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তসাপেক্ষ।

অভিযোগের বিষয়ে কবির মিয়ার বক্তব্য জানতে তার নিজ বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। বাড়ির ঘরে তালা ঝুলতে দেখা যায় এবং পরিবারের কোনো সদস্যকেও সেখানে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন,অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে গর্ভবতীর পেটে লাথি,পাঁচ মাসের গর্ভের সন্তান মৃত্যুর অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x