সার্চটুডে

নবাবগঞ্জে ড্রেজারে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে বসতবাড়ি-স্কুল-সড়ক

নবাবগঞ্জের কুশদহ ইউনিয়নের ঘীললাই নদীর পাড়ে ড্রেজারের পাইপ বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ। ছবিটি হিলির ডাঙ্গা-দেবীপুর এলাকা থেকে তোলা।

নদীর পাড় ঘেঁষে পাইপ বসিয়ে বালু তোলার অভিযোগ,দলীয় পরিচয়ে প্রভাব। 

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হিলির ডাঙ্গা ও দেবীপুর এলাকায় ঘীললাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। নদীর পাড় ঘেঁষে ড্রেজারের পাইপ বসিয়ে বালু উত্তোলন করায় নদীর তীর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে আশপাশের বসতবাড়ি, স্কুল, রাস্তা ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, নদীর পাড়ের কাছাকাছি ড্রেজারের পাইপ ও বালু উত্তোলনের সরঞ্জাম রাখা হয়েছে। নদীর তীরের বিভিন্ন অংশে মাটি কেটে যাওয়ার চিত্রও দেখা যায়। স্থানীয়দের আশঙ্কা, নদীর তীরের কাছ থেকে এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে বর্ষা মৌসুমে ভাঙন তীব্র হয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।

স্থানীয়দের অভিযোগ, মাসুদ নামে এক ব্যক্তি ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তিনি কুশদহ ইউনিয়ন বিএনপির কৃষক দলের সাবেক সভাপতি হিসেবে পরিচিত বলেও স্থানীয়রা জানিয়েছেন। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি প্রভাব বিস্তার করে বালু উত্তোলন করছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীর পাড় থেকে বালু উত্তোলনের কারণে তীর দুর্বল হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে নদীভাঙনে বসতবাড়ি, সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে মাসুদের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

সংশ্লিষ্ট প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি, ঘটনাস্থল পরিদর্শন করে বালু উত্তোলনের বৈধতা যাচাই এবং নদীর তীর রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নবাবগঞ্জে ড্রেজারে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে বসতবাড়ি-স্কুল-সড়ক

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x