সার্চটুডে

বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী বাপ্পীর ১ বছরের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অপরাধে তৌহিদুল ইসলাম ওরফে বাপ্পী (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত তৌহিদুল ইসলাম ওরফে বাপ্পী (২৮) বোয়ালখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি আবদুল হাকিমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত অভিযানে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অপরাধে তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেদী হাসান ফারুক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার। অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, মাদকের ভয়াবহতা রোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। কোথাও মাদক বিক্রি বা সেবনের ঘটনা নজরে এলে তা দ্রুত প্রশাসন ও পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। মাদকমুক্ত বোয়ালখালী গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী বাপ্পীর ১ বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x