সার্চটুডে

ক্যান্টিন কর্মচারী গ্রেপ্তার, পুলিশ সদস্যের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তদন্ত কমিটি গঠন

কুড়িগ্রাম এক্সপ্রেসে নারীকে ধর্ষণের অভিযোগ, ৪ পুলিশ প্রত্যাহার

চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টিন কর্মচারী আবু বক্কর সিদ্দিক। এ ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের চলন্ত ট্রেনের ক্যান্টিনে চল্লিশোর্ধ্ব এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

এ ঘটনায় ট্রেনের ক্যান্টিন কর্মচারী আবু বক্কর সিদ্দিক (২২)কে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। একই সঙ্গে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, সোমবার ঢাকা থেকে বাড়ি ফেরার সময় ভুল করে কুড়িগ্রাম এক্সপ্রেসে ওঠেন সিরাজগঞ্জের ওই নারী। পরে তার আচরণ সন্দেহজনক মনে হলে ট্রেনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এক নারী কনস্টেবল দিয়ে তার দেহ তল্লাশি করেন।

পরে ওই নারী ট্রেনের ক্যান্টিনে যান। রাত সাড়ে ১২টার দিকে ট্রেনটি নাটোর স্টেশন অতিক্রম করার সময় ক্যান্টিন কর্মচারী আবু বক্কর সিদ্দিক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।

ঘটনার পর তিনি মোবাইল ফোনে সন্তানকে বিষয়টি জানান। পরে সন্তান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে ট্রেন থেকে ওই নারীকে হেফাজতে নেওয়া হয় এবং অভিযুক্ত ক্যান্টিন কর্মচারীকে আটক করা হয়।

পরদিন তাদের সান্তাহার রেলওয়ে থানায় নেওয়া হয়। পরে ওই নারী মামলা করলে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এদিকে দেহ তল্লাশির সময় এক পুলিশ সদস্য ১০ হাজার টাকা নিয়ে নিয়েছেন—এমন অভিযোগ করেছেন ওই নারী। পাশাপাশি ঘটনাটিতে পুলিশের আরও কয়েকজন সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

পাকশী রেলওয়ে অঞ্চলের পুলিশ সুপার মেহেদী হাসান জানান, ঘটনার পর চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। এ জন্য তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

তিনি বলেন, ওই নারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেননি। এখন পর্যন্ত ধর্ষণের ঘটনায় কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।

সান্তাহার রেলওয়ে থানার কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আবু বক্কর সিদ্দিককে একমাত্র নামীয় আসামি করা হয়েছে। তবে এজাহারে অজ্ঞাতপরিচয় আরও একজনের কথাও উল্লেখ রয়েছে।

ঘটনাটি নিয়ে রেলওয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কুড়িগ্রাম এক্সপ্রেসে নারীকে ধর্ষণের অভিযোগ, ৪ পুলিশ প্রত্যাহার

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x