সার্চটুডে

মুকসুদপুরে র‍্যাবের জালে দুই মাদক ব্যবসায়ী, উদ্ধার ১৪ কেজি গাঁজা

মুকসুদপুরে র‍্যাব-৬-এর অভিযান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার বাটিকামারী ইউনিয়নের কামার বাড়ী ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কামার বাড়ী ব্রিজসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে র‍্যাব সদস্যরা। পরে তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার করা গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৬।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মুকসুদপুরে র‍্যাবের জালে দুই মাদক ব্যবসায়ী, উদ্ধার ১৪ কেজি গাঁজা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার বাটিকামারী ইউনিয়নের কামার বাড়ী ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কামার বাড়ী ব্রিজসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে র‍্যাব সদস্যরা। পরে তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার করা গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৬।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x