সার্চটুডে

কাকচিড়ায় নদী ও ফসলি জমি গিলে খাচ্ছে মাটিকাটা সিন্ডিকেট

একদিকে ভাঙনকবলিত বরগুনাকে রক্ষা করতে সরকার ও সংসদীয় চিফ হুইপের জোর হস্তক্ষেপে বিষখালী নদী তীরবর্তী এলাকায় কোটি কোটি টাকার প্রতিরক্ষা বাঁধ ও উন্নয়ন প্রকল্প চলছে, অন্যদিকে ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে পাথরঘাটার কাকচিড়া এলাকায়। বাইনচটকি ফেরিঘাট থেকে কাকচিড়া পর্যন্ত বিষখালী নদী তীরবর্তী এলাকা ও তীরসংলগ্ন উর্বর ফসলি জমি থেকে অসাধু চক্র দিনের পর দিন অবৈধভাবে মাটি কেটে সাবাড় করছে।

স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে উত্তোলিত এসব মাটির প্রধান গন্তব্য অঞ্চলের বিভিন্ন ইটভাটা। বিশেষ করে বরগুনার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেনের মালিকানাধীন একাধিক ইটভাটায় এই মাটি ব্যবহারের মারাত্মক অভিযোগ উঠেছে।

নদীপাড়ের বাসিন্দারা জানান, ড্রেজার ও এস্কাভেটর (ভেকু) দিয়ে অবাধে মাটি কেটে ট্রলার ও ট্রাকযোগে ইটভাটায় পৌঁছে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে স্থানীয় প্রভাবশালীরা গ্রামবাসীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছে। ফলে চোখের সামনে নিজের কৃষিজমি ও নদীর পাড় বিলীন হতে দেখলেও সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

কৃষি বিশেষজ্ঞদের মতে, এভাবে অনিয়ন্ত্রিতভাবে ফসলি জমির উপরের অংশ (টপসয়েল) ও নদী তীরবর্তী মাটি কেটে নেওয়ার ফলে একদিকে জমির উর্বরতা চিরতরে নষ্ট হচ্ছে, অন্যদিকে বিষখালী নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়ে এলাকা নতুন করে নদীভাঙনের কবলে পড়ছে। এতে স্থানীয় কৃষক ও মৎস্যজীবীদের জীবিকা গুরুতর সংকটে পড়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত সচিত্র প্রতিবেদনে কাকচিড়ার এই চিত্র সামনে আসায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নদীভাঙন রোধে একদিকে যখন সরকারের বিশাল অঙ্কের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, তখন অন্যপ্রান্তে এভাবে নদী ও জমি ধ্বংসের ঘটনাকে সরকারের উন্নয়ন উদ্যোগের ওপর বড় আঘাত হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

উপকূলবাসী ও ভুক্তভোগীরা অবিলম্বে বিষখালী নদীর এ অংশ থেকে অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ইটভাটা মালিক ও প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কাকচিড়ায় নদী ও ফসলি জমি গিলে খাচ্ছে মাটিকাটা সিন্ডিকেট

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x