সার্চটুডে

বরগুনায় ঘরে ঢুকে মোবাইল চুরির সময় যুবক আটক, সংক্ষিপ্ত বিচারে ৬ মাসের কারাদণ্ড

বরগুনায় বসতঘরে গোপনে প্রবেশ করে মোবাইল ফোন চুরি করার সময় হাতেনাতে আটক এক যুবককে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে বরগুনা থানাধীন পোটকাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। সাজাপ্ত আসামীর নাম মোঃ শাওন হাওলাদার (২১)। সে বরগুনা জেলা ও থানার স্থানীয় বাসিন্দা।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, আজ ভোররাতে শাওন হাওলাদার পোটকাখালী এলাকার একটি বসতঘরে গোপনে প্রবেশ করে মোবাইল চুরির চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে বাড়ির বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তার কাছ থেকে চুরি যাওয়া ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং কিছু কাপড়-চোপড় উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে পেনাল কোড, ১৮৬০-এর ৪৫৭ ও ৩৮০ ধারায় দায়ের করা মামলায় সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। বিচারক আসামীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি জানান, অপরাধ দমনে এ ধরনের তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক বিচার কার্যক্রম অপরাধীদের সতর্ক করতে কার্যকর ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বরগুনায় ঘরে ঢুকে মোবাইল চুরির সময় যুবক আটক, সংক্ষিপ্ত বিচারে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x