সার্চটুডে

আলীকদমে ইয়াবাসহ দুইজন আটক, এক বছর করে কারাদণ্ড

ইয়াবাসহ দুইজন আটক, এক বছর করে কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব পালংপাড়া আলীর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—আবু তাহের (৩৫), পিতা বোরহান উদ্দিন এবং হাসান মিয়া (২৭), পিতা হযরত আলী। তারা আলীকদম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিলেটি পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে পূর্ব পালংপাড়া আলীর বাজার এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন ওই দুই ব্যক্তি। এ সময় স্থানীয় একটি যুব সংগঠনের সদস্যরা তাদের তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। পরে বিষয়টি আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলমকে জানানো হয়।

খবর পেয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম আলীকদম থানার রাত্রীকালীন মোবাইল-৬ ডিউটি পার্টিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ইয়াবাসহ আবু তাহের ও হাসান মিয়াকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইয়াবা সেবনের অপরাধে দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর-৫৪/২০২৬। সাজাপ্রাপ্তদের শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় বান্দরবান সদর কোর্টে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মতে, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে আলীকদমে মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলীকদমে ইয়াবাসহ দুইজন আটক, এক বছর করে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x