সার্চটুডে

নড়াগাতীতে তরুণ ব্যবসায়ীর অকাল মৃত্যু



নড়াগাতীতে তরুণ ব্যবসায়ীর অকাল মৃত্যু

নড়াইলের কালিয়া উপজেলার  নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোঃ রাহাদুল কাজী (২৩) স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন। শনিবার দিবাগত রাত ৪টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

রাহাদুল কাজী ইসলামপুর গ্রামের দুলু কাজীর ছেলে। তিনি মহাজন বাজারে স্যাটেলাইট ডিস ও ওয়াই-ফাই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্বজনরা জানান, শনিবার দিবাগত রাত ৪টার দিকে স্ট্রোকজনিত কারণে রাহাদুল কাজীর মৃত্যু হয়। মাত্র ২৩ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাহাদুল কাজীর অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


নড়াগাতীতে তরুণ ব্যবসায়ীর অকাল মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নড়াইলের কালিয়া উপজেলার  নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোঃ রাহাদুল কাজী (২৩) স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন। শনিবার দিবাগত রাত ৪টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

রাহাদুল কাজী ইসলামপুর গ্রামের দুলু কাজীর ছেলে। তিনি মহাজন বাজারে স্যাটেলাইট ডিস ও ওয়াই-ফাই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্বজনরা জানান, শনিবার দিবাগত রাত ৪টার দিকে স্ট্রোকজনিত কারণে রাহাদুল কাজীর মৃত্যু হয়। মাত্র ২৩ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাহাদুল কাজীর অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।


সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
নড়াগাতীতে তরুণ ব্যবসায়ীর অকাল মৃত্যু
0:00 0:00
1.0x