সার্চটুডে

কাশিয়ানীতে বিশেষ কায়দায় ইয়াবা বহনের অভিযোগ, র‍্যাবের যৌথ অভিযানে আটক ৩

পাকস্থলীতে ৫৮২৪ পিস ইয়াবা! গোপালগঞ্জে গ্রেপ্তার ৩।

গ্রেফতার ৩

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় পাকস্থলীর ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা বহন করে পাচারের সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাবের যৌথ আভিযানিক দল।

অভিযানকালে তাদের কাছ থেকে পাকস্থলীর ভেতরে বহন করা ৫ হাজার ৮২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে বিশেষ কায়দায় তাদের পাকস্থলীর ভেতরে ইয়াবা বহনের বিষয়টি শনাক্ত করা হয়।

পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে তাদের পাকস্থলী থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট পরিমাণ ৫ হাজার ৮২৪ পিস।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পাকস্থলীতে ৫৮২৪ পিস ইয়াবা! গোপালগঞ্জে গ্রেপ্তার ৩।

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় পাকস্থলীর ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা বহন করে পাচারের সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাবের যৌথ আভিযানিক দল।

অভিযানকালে তাদের কাছ থেকে পাকস্থলীর ভেতরে বহন করা ৫ হাজার ৮২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে বিশেষ কায়দায় তাদের পাকস্থলীর ভেতরে ইয়াবা বহনের বিষয়টি শনাক্ত করা হয়।

পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে তাদের পাকস্থলী থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট পরিমাণ ৫ হাজার ৮২৪ পিস।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x