সার্চটুডে

মোহনগঞ্জে বসতঘরে হেরোইন সেবন, তিন যুবকের কারাদণ্ড

ছবিঃ গ্রেপ্তারকৃত তিন যুবক

নেত্রকোণার মোহনগঞ্জে বসতঘরে হেরোইন সেবনের সময় তিন যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মোহনগঞ্জ উপজেলার মাইলোরা গ্রামের জাকির হোসেনের ছেলে মিজানুর রহমান (২০), একই এলাকার মো. আব্দুল মমিনের ছেলে আব্দুল্লাহ আল নিশাদ (২০) এবং নওহাল গ্রামের রোকনু জামানের ছেলে মো. তৌহিদুজ্জামান (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নওহাল গ্রামে তৌহিদুজ্জামানের বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেরোইন সেবনরত অবস্থায় ওই তিন যুবককে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। আদালত আটক তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত তিনজনকে সোমবার বিকেলে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মোহনগঞ্জে বসতঘরে হেরোইন সেবন, তিন যুবকের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x