সার্চটুডে

হামলায় গুরুতর আহত সাবেক সেনাসদস্য ঢাকা সিএমএইচে।

নিজস্ব

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নে পূর্ববিরোধের জেরে হামলায় গুরুতর আহত অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. রুহুল আমিন ভুলু খন্দকার (৭৫)-কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। মাথায় রক্তক্ষরণসহ অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় আহতের পুত্রবধূ মোসা. মেহেরুন নেছা বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন। মামলাটি জিআর নং-২৮০/২০২৬ হিসেবে নথিভুক্ত হয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে বিনয়কাঠী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ মানপাশা গ্রামের সরদার বাড়ির সামনে পাকা সড়কে রুহুল আমিন ভুলু খন্দকারের ওপর হামলার ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে একদল লোক তাকে মারধর করে গুরুতর আহত করে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে রুহান খন্দকার (২৩), সিয়াম খন্দকার (২০), মিজানুর রহমান সরদার (১৮), মো. ফরিদ ওরফে ছোটু (১৮), মো. মাহামুদ হোসেন খন্দকার, মোসা. রূপালী বেগম (৪৮) ও মোসা. জিদনী (২৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন খান বলেন, অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত দুই আসামি মোসা. জিদনী (২৫) ও মোসা. রূপালী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন সম্পর্কে মা-মেয়ে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে গুরুতর আহত রুহুল আমিন ভুলু খন্দকারকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি এবং মাথায় রক্তক্ষরণ দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে পাঠানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হামলায় গুরুতর আহত সাবেক সেনাসদস্য ঢাকা সিএমএইচে।

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x