মাদারীপুর আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজ থেকে দেশীয় অস্ত্রসহ তাহসিন সিকদার নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
আটকৃত তাহসিন সিকদার মাদারীপুর পৌরসভার কলেজ রোড এলাকার আজিজুল সিকদারের ছেলে।
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ সেপ্টেম্বর স্কুলে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শেষে নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজের সঙ্গে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুর আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্কুলের শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়।
রোববার স্কুল ছুটির পর বের হওয়ার পথে পূর্বের বিরোধের জেরে নুর আলম বহিরাগতদের নিয়ে দেশীয় অস্ত্রসহ মিনহাজের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় মিনহাজের চিৎকার-চেঁচামেচিতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসেন। পরে তাহসিন সিকদার নামে এক বহিরাগতকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে দেওয়া হয়।
মতামত