সার্চটুডে

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ জন

নোয়াখালী জেলার বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৬৮ জনকে আটক করেছে জেলা পুলিশ। এর মধ্যে ২ জনকে পূর্বের মামলায় গ্রেপ্তার এবং ৬ জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে অভিযান পরিচালনা করা হয়। নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে থানাভিত্তিক আটকের চিত্র হলো-সুধারাম মডেল থানায় ১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২ জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং ৯ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানায় ২১ জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বেগমগঞ্জ মডেল থানায় ৫ জন, চরজব্বর থানায় ৬ জন, চাটখিল থানায় ৮ জন এবং কবিরহাট থানায় ৬ জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

অন্যদিকে সোনাইমুড়ী থানায় মোট ১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬ জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অপর ৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে যাদের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে, তাদের আইনানুগ প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে যাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা না করে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে, তাদের মুচলেকা নেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

পুলিশ আরও জানায়, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানো এবং সামাজিকভাবে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ জন

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x