সার্চটুডে

তাড়াইলে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ, ইউপি সদস্যসহ ৮ জনের নামে মামলা

তাড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার অভিযোগ

কিশোরগঞ্জের তাড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কামাল উদ্দিন (৫৫) ও জলক মিয়া (২১) নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁদের একজনের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে এবং অপরজনের মাথায় গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পৃথক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

গত ৫ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের মেছগাঁও-মোড়ারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত কামাল উদ্দিন মেছগাঁও গ্রামের চাঁনফর আলীর ছেলে। জলক মিয়া একই এলাকার জামাল উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী পরিবারের দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে প্রতিপক্ষের লোকজন রামদা, কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় কামাল উদ্দিনের বাম পায়ের রগ কেটে দেওয়া হয় এবং জলক মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে মাথায় গুরুতর জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগে রাউতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হলুদ মিয়াসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন হলুদ মিয়া (৪০), আশরাফুল (৪৫), মহন (২৬), সুমন মিয়া (৩৩), লিমন মিয়া (১৯), বাবু মিয়া, আনু মিয়া ও আমিন মিয়া (৪৫)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হামলায় অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাঁদের ঢাকায় রেফার করা হয়।

অভিযোগ অনুযায়ী,আহতদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত,ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে হারুনা বেগম তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ৯ অক্টোবর শুক্রবার মামলা রুজু করা হয়েছে। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ৫।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ, ইউপি সদস্যসহ ৮ জনের নামে মামলা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x