সার্চটুডে

উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে হামলা

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১০(এ) নম্বর রোডে মনসুর আলী মেডিকেলের সংলগ্ন উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আলিফ নামের এক কিশোরগ্যাং নিয়ন্ত্রকের বিরুদ্ধে। তিনি উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলমগীর হাসান শিশিরের ছেলে বলে জানা গেছে।

প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, গত ১৬ তারিখ, শুক্রবার, আনুমানিক বিকেল ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলার সময় কার্যালয়ের চেয়ার-টেবিল, বেঞ্চ সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ছাড়া কার্যালয় থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।

একজন রাজনৈতিক নেতার পরিবারের সদস্যের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

উত্তরা পশ্চিম থানা ছাত্রদল এ ঘটনার একটি শান্তিপূর্ণ ও দ্রুত সমাধান প্রত্যাশা করছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষয়ক্ষতির নিরূপণ এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত আলিফ ও তাঁর বাবা আলমগীর হাসান শিশির এখনো কোন প্রকার সমাধান বা ক্ষতিপূরণ দেয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে হামলা

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x